চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নামে এজাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা অফিস দখলকে কেন্দ্র করে এ হামলা চালিয়েছে।

এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে, বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, উল্লেখিত ব্যক্তিরা অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়। বাদীর দাবি, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। ভাঙচুর শেষে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল এসে কার্যালয়ে হামলা চালায় এবং পরে মিছিল বের করে।

Reneta

অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ বলেন, তিনি ঘটনার সময় তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা একটি এজাহার পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jui  Banner Campaign

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজাহারঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপিমোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শতকোটি টাকা খুইয়ে পুলিশে ফিরছে আগের পোশাক!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নামে এজাহার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সবাই নিজ দায়িত্ব পালন করলে, আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT