রাজনীতি

বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে: কাদের। বাংলাদেশি রাজনীতিবিদ এক সাক্ষাৎকারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে মনে হয় তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

দেশ ছেড়ে পালানোর রাজনীতি তো বিএনপির, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।

বর্তমান সরকার দেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।

ওবায়দুল কাদের বলেন প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে – তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

তিনি বলেন,  আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।

বিষয়:জাতীয় নির্বাচনডিজিটাল বাংলাদেশবিএনপির আন্দোলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…