দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় কর্মসূচি শুরু করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল আইকে বলেছেন, সাধারণ মানুষের ইস্যু নিয়ে কর্মসূচি করায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচনে জনগণের আস্থা ফেরাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, সেই উদ্যোগ সরকারকেই নিতে হবে। এই দাবিতে সমমনা রাজনৈতিক দলগুলো যার যার মতো যুগপৎ আন্দোলন করবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।






