মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলে আশঙ্কা করেছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত, তারপরও অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকার উদাসীন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সমার্থক রাজনৈতিকদলগুলো কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্য হচ্ছে অভিযোগ করে তারা বলেছেন, কিছু ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া হবে না।







