১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুতা খুলে নেন মাটির স্পর্শ, হাতে তুলে নেন দেশমাতৃকার মাটি। দেশের প্রতি তার এই আবেগ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়। সহযাত্রী-স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ।







