চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দেশে মুক্তির এক মাসের মধ্যে এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। আগামী ১০ ফেব্রুয়ারি দেশটির বহু হলে সিনেমাটি মুক্তি পাবে। 

এরই মধ্যে অস্ট্রেলিয়ায় আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া।

‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে ‘‘ব্ল্যাক ওয়ার’’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম (যুক্তরাষ্ট্র প্রথম) মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি ‘‘ব্ল্যাক ওয়ার’’ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।’

পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশান থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ‘ব্ল্যাক ওয়ার’ সেই ধারাকে অনেক উপরে নিয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইংগিত দিচ্ছে। সিনেমাটি দেখার জন্য অষ্ট্রেলিয়ায় ববসবাসরত বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ যুগিয়েছে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

Reneta

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভইমরানইরেশ যাকেরখালিদুর রহমান রুমীতাসকিন রহমানফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরলায়লা ইমামলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT