যুক্তরাষ্ট্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আটক করা কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোল্সের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রি হত্যার’ অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত পুৃলিশ কর্মকর্তারাও সবাই কৃষ্ণাঙ্গ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে ৭ জানুয়ারি টায়ার নিকোল্কে মারধর করে আহত করা হয়। এর তিনদিন পর নিকোল্সের মৃত্যু হয়।
পুলিশের মারধরের একটা ভিডিও প্রকাশ হওয়ার পর যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। ভিডিওতে দেখা যায় ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবককে হাঁটু গেড়ে বসিয়ে রেখে মারধর করা হচ্ছে, অতিরিক্ত মারধর করার কারণে তিনি বেশ দুর্বল ছিলেন।
ফুটেজে নিকোলস নামক সেই যুবকে মাটিতে দেখা যায় এবং তাকে তিনবার ‘মা’ বলে ডাকতে শোনা যায়, এই অবস্থায় অফিসাররা তার মুখে ঘুষি ও লাথি মারে।
প্রকাশ পাওয়া মোট ৪টি ভিডিওর শেষটিতে পুলিশকে তার মুখে মরিচ স্প্রে করতে দেখা যায়। তিন দিন পর ১০ জানুয়ারি হাসপাতালে তিনি মারা যান।
বিক্ষোভকারী শহরের ৫০টি ব্রিজে অবরোধ করে। তারা অভিযোগ করে গত এক বছরের পুলিশের হাতে প্রায় ১ হাজার জন নিহত হয়েছে।








