চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সবশেষ খবর, জাতীয় দলের সাবেক অধিনায়কের দুবার হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে রিং পরানো হয়েছে। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা উন্নতির দিকে রয়েছে।

হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বলেছেন, ‘তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছে । এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। তবে এখন অবস্থা উন্নতির দিকে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান টাইগার তারকা তামিমের সবশেষ হালনাগাদ জানিয়েছেন। বলেছেন, ‘তিনি (তামিম ইকবাল) একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।’

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

সাবেক অধিনায়ক হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা। এছাড়া তামিমের স্ত্রী ও ভাই নাফিস ইকবাল সেখানে পৌঁছেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থতামিমবিকেএসপিমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT