চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের জন্মদিন উদযাপন করতে গিয়ে তিন ভক্তের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

৩৮ বছরে পা রাখলেন ভারতীয় কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যশ। সোমবার (৮ জানুয়ারি) তার জন্মদিন। যদিও তার আসল নাম নবীন কুমার গওডা। তবে তিনি যশ নামেই খ্যাত।

প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর হাত ধরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন যশ। যার পর থেকে তার ভক্তরা বেশ আয়োজন করেই তার জন্মদিনটি উদযাপন করে থাকেন। কিন্তু প্রিয় তারকাকে সারপ্রাইজ দিতে গিয়ে যে এভাবে নিজেদের প্রাণ হারাতে হবে কে ভেবেছিল!

যশের জন্মদিন উপলক্ষ্যে এদিন কর্নাটকে তার ভক্তরা একটি বিশেষ আয়োজন করছিল। তবে কর্নাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ফ্লেক্স টাঙাতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। জানা গেছে, তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের নাম হনুমন্ত হরিজন, মুরালি নাদুভিনামনি এবং নবীন গাজি। তাদের সকলেরই বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়াও আরো তিনজন আহত হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে যাদের চিকিৎসা চলছে।তবে জন্মদিনের উদযাপনের আনন্দে যে এভাবে বিষাদের ছায়া নেমে আসবে তার সবারই অজানা ছিল।

যশ ভক্তদের তার কাজ কিংবা জন্মদিনকে ঘিরে উত্তেজনা পাগলামির বিষয়টা নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালে যশের জন্মদিনে তার ভক্তদের দেখা না দেওয়ায় তার এক ভক্ত গায়ে পেট্রল ঢেলে নিজেকে জ্বালিয়ে দিয়েছিলেন। ২০২১ সালেও আরেক যশ ভক্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এখানেই শেষ নয় প্রিয় তারকার জন্মদিন উপলক্ষ্যে ২০২০ সালে ৫ হাজার কেজির কেক বানান কয়েক ভক্ত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নজির গড়ে সেই কেক। একই বছর যশের আরও একদল ভক্ত নায়কের কাটআউট বানিয়ে নজির গড়েছিলেন। ২১৬ ফুটের কাটআউট বানানো হয়, যা এখনো বিশ্বের সবচেয়ে বড় কাটআউট বলে দাবি করা হয়েছে।

Reneta

২০০০ সালে ধারাবাহিকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন যশ। ২০০৭ সালে ‘জামবারা হুড়ুগি’ ছবি দিয়ে বড় পর্দার যাত্রা শুরু তার। তবে প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর হাত ধরে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। প্রথম ছবির পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শক। ২০২২ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলোর মধ্যে অন্যতম ‘কেজিএফ ২’। তবে শুধু কন্নড় সিনেমা বললে ভুল হবে, ‘কেজিএফ’-এর হাত ধরে সর্বভারতীয় স্তরে বড় তারকা হয়েছেন যশ।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্নড় তারকাকেজিএফজন্মদিনভক্তমৃত্যুযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব

মার্চ ২৩, ২০২৬

তেল নেই, তাই বিয়েও নেই! আশা মনির আজব দাবিতে শোরগোল

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT