চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে ভক্তদের পাগলামি, নতজানু পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের কাবিলা চরিত্র দিয়ে দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশের জন্মদিন ছিল শুক্রবার (৩ ফেব্রুয়ারি)। এই উপলক্ষে পলাশের ভক্তরা দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ছুটে আসেন।

শুক্রবার বিকেলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পলাশকে নিয়ে কেক কেটে, নেচে-গেয়ে ধুমধাম আয়োজনে তার জন্মদিন পালন করেন ভক্তরা। ফ্যানদের এমন সারপ্রাইজ পলাশকে বেশ আবেগ তাড়িত করে। তার কথায় এবং চোখেমুখে সেই ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল।

টাঙ্গাইল, চট্টগ্রাম, মাদারীপুর, খুলনা, যশোর, রংপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মহমনসিংহ, সিলেট, রাজশাহী, পঞ্চগড়সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে আসে পলাশ ভক্তরা। সরেজমিনে দেখা যায়, কেউ ফুল, কেউ কেট, ডায়েরি, কেউ আবার নিজের হাতে নাড়ু বানিয়ে এনেছেন পলাশকে উপহার দিয়েছেন।

ভক্তদের এমন পাগলামিতে পলাশ শুরুতেই তাদের সামনে নতজানু হয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, আপনারাই আমার এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি।

”ব্যক্তিগত কাজ ফেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলব্যান সময় ব্যয় করে আমাকে ভালোবাসা জানাতে এসেছেন, এতে আমি সত্যিই ইমোশনাল হয়েছি। আমি অনেক বড় কেউ হয়েছি কিনা জানি না। তবে আপনাদের এই ভালোবাসা পাই বলেই মহান আল্লাহ আমাকে আজকে এই স্থানে নিয়ে এসেছেন।”

‘তাই আমার এই কৃতিত্ব আসলে সবার।আপনাদের যতই কৃতজ্ঞা জানাই না কেন কম হয়ে যাবে। যে ভালোবাসা আমাকে দেন এটা অব্যাহত থাকুক।’- বলছিলেন পলাশ।

Reneta

বছর জুড়ে অভিনয় নির্মাণে ডুবে থাকেন পলাশ। তুমুল জনপ্রিয় হওয়া সত্বেও কখনও তাকে সমালোচিত বা নেচিবাচক কর্মকাণ্ডে দেখা যায়নি। বরং পর্দার পিছনে রিয়েল লাইফে সবসময় বিনয়ে নুয়ে থাকেন তিনি। তাই অনেকেই স্ক্রিনের কাবিলার চরিত্রের সঙ্গে বাস্তব পলাশকে দেখে ভড়কে যান!

ফেসবুকে ভক্তদের দ্বারা পরিচালিত ‘জিয়াউল হক পলাশ’ নামে ফ্যান ক্লাবটি তাকে সবসময় সাপোর্ট করে; তার কাজগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে তুলে ধরেন। তবু সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়ে ওঠে না। এ কারণে পলাশ তার ভক্তদের মনে উঁকি দেওয়া প্রশ্নগুলো জানতে চান এবং উত্তর দেন এদিন।

প্রশ্ন-উত্তর শেষে পলাশ তার ভক্তদের সঙ্গে মজার কুইজ গেম খেলেন। সবার আগে প্রশ্নের উত্তর দেয়া ভক্তদের ‘হাইওয়ে’ ক্লথ থেকে উপহার দেয়া হয়।

মনা নামে আমেরিকা প্রবাসী এক নারী ভক্ত পলাশের উদ্দেশ্য করে বলেন, আপনি আমেরিকার প্রবাসীদের কাছে খুবই পপুলার। আপনার কাছে জানতে চাই, আপনার জীবনে যদি রোকেয়া ও ইভার মধ্যে যে কোনো একজনকে স্থায়ীভাবে বেছে নিতে হয়, তাহলে কাকে নেবেন? মজা করে পলাশ উত্তর দেন, অবশ্যই রোকেয়া। কারণ কাবিলার জীবনে এতকিছু ঘটেছে এর সঙ্গে জড়িয়ে আছে রোকেয়া।

টাঙ্গাইল থেকে হুইলচেয়ারে বসে এসেছে মামুন নামে এক ভক্ত। জানান, সিঙ্গাপুর থেকে দুর্ঘটনায় হাঁটাচলা করতে পারেন না। হুইল চেয়ারে চড়ে তিনি পলাশকে ভালোবাসা জানাতে এসেছেন। তিনি বলেন, ২০১৮ সাল থেকে প্রতিবছর পলাশকে ভালোবাসে বিভিন্ন ভাবে তার জন্মদিন পালন করেন।

আজিমপুর থেকে আসা রোকেয়া ইয়াসমিন নামে আরেক ভক্ত জানান, ব্যাচেলর পয়েন্টের কাবিলা জন্মদিন প্রতিবছর তিনি নিজের মত পালন করেন।

রোকেয়া নাম হওয়ায় তাকে তার ফ্রেন্ড সার্কেলে কাবিলার গার্লফ্রেন্ড বলে অনেকে মজা করেন। তিনি পলাশের জন্য নিজ হাতে নাড়ু বানিয়ে আসেন।

ওই ভক্ত জানান, তার বন্ধুর এক বছর তিন মাস বয়সী শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার খরচ বহন করতে হিমশিন খাচ্ছেন। সঙ্গে সঙ্গে পলাশ বলেন, আমার ব্যক্তিগত ফাউন্ডেশন ‘ডাকবাক্স’ থেকে সামর্থ্যের মধ্য থেকে একলাখ টাকা চিকিৎসার খরচ হিসেবে দেব। পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়ার আইডি থেকে বাচ্চার জন্য অবশ্যই পোস্ট করবো। পলাশের এমন ঘোষণায় উপস্থিত শত শত ভক্তরা তাকে হাততালি দিয়ে উৎসাহ যোগান।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিকাবিলা পলাশজিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীতে হামের সংক্রমণে শিশুর মৃত্যু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৪ জেলায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT