পরিবেশ

পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মোবাইল কোর্টের মাধ্যমে পাখি ব্যবসায়ীদের জরিমানা ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও সতর্কতা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা। এসময় ৮টি টিয়া, ৪টি ময়না, ৫টি ঘুঘু ও ১২টি শালিক পাখি জব্দ করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট থেকে জানানো হয়েছে: মঙ্গলবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা- নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তিনজন আসামীসহ ২৯টি বিভিন্ন প্রজাতি (টিয়া-০৮টি, ময়না-০৪টি, ঘুঘু-০৫টি, শালিক-১২টি) দেশীয় পাখি জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড (দুই জনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন।

জব্দকৃত পাখিগুলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা।

বিষয়:মোবাইল কোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…