চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের নতুন এমডি কাইজার সোহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কাইজার সোহেল আহমেদকে বেছে নিয়েছে সরকার।

পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ। একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।

মঙ্গলবার ৭ এপ্রিল তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের এয়ারলাইনটির শীর্ষ পদে বসানো হয়।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বিমান বাংলাদেশের এমডি ও সিইও সাফিকুর রহমানের নিয়োগ গত ফেব্রুয়ারিতে বাতিল করে সরকার। তখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়। বেশ কয়েক বছর থেকেই রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের শীর্ষ এ পদে যাওয়া আসা চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ও রদবদল হয়েছিল এ দায়িত্বে। বিএনপি সরকারে আসার দুই মাস পর আবার নতুন একজন পেল বিমান বাংলাদেশ।

এমডির নতুন দায়িত্ব পাওয়া কাইজার সোহেল স্কোয়াড্রন লিডার হিসেবে বিমান বাহিনী থেকে অবসরে যান। পরে তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি শেভরনের ফ্যাসিলিটিস ইঞ্জিনিয়ারিং অ্যাস্যুরেন্স টিম লিড হিসেবে কর্মরত রয়েছেন। নতুন ডিএমডি সৈয়দ মইন ১৯৯৩ সালে বিমান বাংলাদেশে যোগ দিয়েছিলেন। পরে ২০০৭ সালে সহকারী ব্যবস্থাপক হিসেবে স্বেচ্ছা অবসরে যান বলে তথ্য দিয়েছেন বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইজার সোহেলপ্রধান নির্বাহী কর্মকর্তাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সব্যবস্থাপনা পরিচালকস্কোয়াড্রন লিডার
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT