চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্ক না হলে অপেক্ষা করছে বড় বিপর্যয়: রাজউক চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আরমানিটোলার রেলিং ভেঙে তিনজন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ওই ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় ভবনটির মালিকপক্ষের ওপর অসন্তুষ্ট হন রাজউক চেয়ারম্যান, সাত দিনের মধ্যে রাজউক চেয়ারম্যান বরাবর ওই নকশা দাখিলের নির্দেশ দেন। এ ছাড়াও ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল। এর থেকে সতর্ক না হলে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সরেজমিন পরিদর্শন করে সিলগালা, বন্ধ করে দেওয়া হচ্ছে ও কিছুক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণও করা হচ্ছে। সচেতন না হলে আমরা অদূর ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হব।

মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচতলায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং সাত দিনের ভেতর ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখা হয়। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিদর্শনবিপর্যয়মো. রিয়াজুল ইসলামরাজউক চেয়ারম্যানসতর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্যের উপজেলা কমিটি

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬

আর্টেমিস-টু মিশনের ওরিয়ন মহাকাশযান অর্ধপথে

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT