চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানকে ৮ গোলে উড়িয়ে জিতেছে নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ১৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৬ গোলে হারিয়ে আসর শুরু করেছিল নেপাল। পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে হারলেও শ্রীলঙ্কার সঙ্গে জয় তোলে নেপাল। এবার নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকল নেপালের মেয়েরা।

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার ভুটানের মেয়েদের সঙ্গে ৮-০ গোলে জিতেছে নেপাল। আসরে ভুটানের সঙ্গে প্রথম দেখায় ৪ গোল করা পূর্ণিমা রায় এই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। হ্যাটট্রিক গোলের দেখা পেয়েছেন নেপালের আরেক ফরোয়ার্ড মিনা দেওবা। এছাড়া একটি করে গোল করেছেন সমীক্ষা মাগার ও কুসুম খাতিওয়াদা।

নেপালের হয়ে প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মিনা। ৯ মিনিটে সমীক্ষার নেয়া দারুণ একটি শট ক্রসবারে লেগে ভুটানের জাল স্পর্শ করে। তাতে ২-০তে এগিয়ে যায় নেপাল।

১২ মিনিটে মিনা দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান। আর ২৩ মিনিটে সতীর্থ পূর্ণিমাকে দিয়ে তিনি আরও একটি গোল করালে ৪-০তে এগিয়ে যায় নেপাল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে, সরিতা কুমারীর ফ্রি-কিক থেকে হেডারে গোল করে নেপালকে ৫-০তে এগিয়ে দেন পূর্ণিমা। পরের মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে ৬-০তে গোলে এগিয়ে বিরতিতে যায় নেপাল।

৬৩ মিনিটে কুসুম খাতিওয়াদা নেপালের সপ্তম গোলটি করেন। মিনিট খানিক পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন মিনা। শেষপর্যন্ত ৮-০ গোলে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ম্যাচ শেষ করে নেপাল।

Reneta

জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। একই ভ্যানুতে লাল-সবুজদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ ম্যাচে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুসুমনেপালপূর্ণিমাভুটানমীনালিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT