চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের ক্লাবের হয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন আফঈদা-স্বপ্না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কদিন আগে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে লাওসে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এবার জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানী আবারও আরেকটি আসর খেলতে লাওসে যাবেন। তবে এবার দেশের হয়ে নয়, যাবেন ভুটানের মেয়েদের লিগে যোগ দিয়ে ওই ক্লাবের হয়ে খেলতে।

আফঈদা খন্দকার ও স্বপ্না রানী ভুটানের মেয়েদের ফুটবল লিগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসিতে যোগ দিয়েছেন। এই রয়্যাল থিম্পু কলেজের হয়ে মেয়েদের এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাবেন তারা। সে উদ্দেশ্যে আজ ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এ তারকারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আফঈদা খন্দকার লিখেছেন, ‘ভুটানের উদ্দেশ্যে। নতুন মিশন এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরণের পোস্ট করেছেন স্বপ্না রানীও। তিনি লিখেছেন, ‘ভুটানের উদ্দেশ্যে। নতুন মিশন এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

এ দুই খেলোয়াড় নিয়ে ভুটান লিগে বাংলাদেশের মোট ১৫ খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। পারো এফসির হয়ে খেলছেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া। মারিয়া মান্দা, সানজিদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র থিম্পু সিটির হয়ে খেলছেন।

এছাড়া মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও গোলকিপার রুপনা চাকমা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপার পর রয়্যাল থিম্পু কলেজ এফসিতে যোগ দিলেন আফঈদা ও স্বপ্না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফঈদাএএফসিট্রান্সপোর্টথিম্পু কলেজপারোভুটানলিড স্পোর্টসসাবিনাস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মার্চ ২৬, ২০২৬

জয়যাত্রা থেকে দামাল: মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো না দেখলেই নয়

মার্চ ২৬, ২০২৬

ইসরায়েলে আকাশে উড়ছে হাজারো কাক, কিসের ‘অশুভ সংকেত’?

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT