চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে শেয়ানে শেয়ানে টক্কর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বলিউডের বক্স অফিসে বেশ জোরদার টক্কর চলছে বহুল প্রতিক্ষীত হাই বাজেটের দুটি সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’র মাঝে। দুই সিনেমারই আগের কিস্তিগুলি ছিল সুপার ডুপার হিট। আর নতুন কিস্তিতে বসেছে তারকাদের মেলা।

দর্শককে হলে টানার সকল ব্যবস্থাই যেন করে রেখেছে এই দুই সিনেমার পরিচালক। যার ফলাফলও মিলছে ছবি দুটির মুক্তির প্রথম দিনের অফিস আয় থেকে। তবে মুক্তির তৃতীয় দিনে আয় কিছুটা কমে গেছে দিওয়ালি উৎসবে মুক্তি প্রাপ্ত এই দুই সিনেমার।

বলিউড মুভি রিভিউজ বলছে, বক্স অফিসে মুক্তির প্রথম দিনে ‘সিংহাম এগেইন’ যেখানে ৪৩.৫০ কোটি রুপি আয় করেছে, সেখানে দ্বিতীয় দিনে তা কিছুটা কমে ৩৮ কোটি রুপিতে, আর তৃতীয় দিনে ছবিটির আয় ৩৫ কোটি রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১৬ কোটি রুপি। স্যাকনিল্ক এর মতে, ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহ ১২৫.২ কোটি রুপি।

অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ এর আয় মুক্তির প্রথম দিনে যেখানে ৩৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছবিটির আয় যথাক্রমে ৩৩ কোটি রুপি হয়েছে। ফলে তিন দিনে ছবিটির মোট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে বলাই বাহুল্য, দুটো ছবির মধ্যে ‘সিংহাম এগেইন’ই আয়ের দিক থেকে বেশি এগিয়ে।

রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’এ অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। আর অনিস বাজমির ভুল ভুলাইয়া ৩-এ কার্তিক ছাড়াও রয়েছেন বিদ্যা বালান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিতের মতো তারকারা।

জানা গেছে, দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। বিশেষ করে হরর কমেডি-তে না ভয় আছে, না হাসি, দাবি করছেন হল ফেরত মানুষরা। এমনকী কার্তিকের অভিনয়ও নাকি পাতে দেওয়ার মতো নয়। সেই হিসেবে, নিজের কাঁধে একাই ছবি টেনেছেন বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত।

Reneta

তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুটি ছবি নিয়েই উচ্চ প্রত্যাশা রাখছেন বলেই জানিয়েছেন। দুটি ছবিই ‘দুর্দান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: 'সিংহাম এগেইন'আয়বক্স অফিসভুলভুলাইয়া ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT