একাত্তরের ২২শে মার্চ রাতে ইপিআর এর একদল সাহসী বাঙালি সৈনিক পিলখানার সবচেয়ে উঁচু পাকুড়গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। দুঃসাহসিক বীরত্বগাঁথার সেই ইতিহাস এতদিন ছিল বিস্মৃতির আড়ালে, কেউ খোঁজ রাখেনি সেই সূর্য সন্তানদের। সেই অকুতোভয় সৈনিকদের পতাকা উত্তোলনের পূর্ণাঙ্গ ও প্রমাণভিত্তিক বিবরণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নির্মাণ করেছে ‘এক বিস্মৃত ইতিহাসের খোঁজ’ শিরোনামে তথ্যচিত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ চ্যানেল আই-এ প্রচার হবে এই তথ্যচিত্রটি।







