দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বলেছেন, দৃঢ়চেতা ব্যক্তিত্ব আর দেশের মানুষের জন্য কল্যাণের চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবে। বাজার অর্থনীতি, রাজস্ব আয়ে ভ্যাট চালু, গার্মেন্টস রপ্তানীতে ইউডি দেওয়ার ক্ষমতা বিজিএমইএ’র হাতে ছেড়ে দেওয়াসহ অসংখ্য উদ্যোগের জন্য প্রয়াত বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা।








