দীর্ঘ বিমানযাত্রার ধকল নেওয়ার মত অবস্থায় নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎিসক ডা: এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সেজন্যই বেগম জিয়ার লন্ডন যাওয়া বিলম্বিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোরও আহবান জানান তিনি।







