সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এখানে কোন ইফ বা বাট নেই। ফুল স্টপ। যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নিজেরা হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি।







