তরুণ ক্রিকেটারদের নিয়ে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করবে বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে গড়াবে টুর্নামেন্টটি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
বলেছেন, ‘নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট হবে। বিসিএলের মতো করে হবে কিন্তু অনূর্ধ্ব-২৩। অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোন টুর্নামেন্ট ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ফাইনাল ঢাকায় হবে।’








