চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটারদের যেন অলস সময় না কাটাতে হয় তাই প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের প্রাইজমানির নতুন টুর্নামেন্টে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের অংশগ্রহণে বুধবার থেকে গড়াবে অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি ক্রিকেট কাপ। আসর শুরুর একদিন আগে কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডকে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে নতুন টুর্নামেন্টটি।

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ম্যাচগুলো গড়াবে ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামে তিন দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে জায়গা পেয়েছেন ১৩জন করে ক্রিকেটার। ধূমকেতুর নেতৃত্বে থাকবেন লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আকবর আলীকে।

আসরে লিগপর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। সূচি অনুযায়ী, প্রথম দিনে ৫ ফেব্রুয়ারি লিটনের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিআকবরবিসিবিরিমার্কলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT