চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদিকে গুলিবর্ষণকারী সীমান্ত দিয়ে পালানো প্রশ্নে যা জানালো বিজিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার সরকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাদির ওপর গুলিবর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কি না, তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।  দিলিপ স্নালকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবস্থানরত দিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালানোর সময় দিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে বারোমারী বিওপিতে আনা হয়েছে। তবে দিলিপকে পাওয়া যায়নি। সেখানে বিজিবি, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই তিন জনকে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে। বিজিবি জানিয়েছে, দিলিপ স্নালের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। মানব পাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে দিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়ায় তার খোঁজ করা হচ্ছে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: কমান্ডারগুলিবর্ষণকারীবিজিবিশরিফ ওসমান হাদিসরকার মোস্তাফিজুর রহমানহালুয়াঘাট সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT