চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ফাইনাল বয়কট করেছেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের সাংবাদিকরা। একটি ছবি প্রকাশকে কেন্দ্র করে চিত্রগ্রাহক তানভীন তামিমকে মেইলে সতর্ক করার প্রতিবাদে এই সিদ্ধান্ত। বিসিবি আচরণের জন্য বেঁধে দেয়া সময়ে ক্ষমা না চাওয়ায় বয়কট করা হয়েছে ম্যাচ।

গত ৭ জানুয়ারি বিসিবির তিন পরিচালকের (ফারুক আহমেদ, এম নাজমুল ইসলাম ও খালেদ মাসুদ পাইলট) একটি ছবি প্রকাশ করে দেশের একটি সংবাদমাধ্যম। ছবিতে দেখা যায় নাজমুলের প্রতি আঙুল তাক করেছেন বাকি দুজন। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিসিবি ওই চিত্রগ্রাহককে সতর্কবার্তা পাঠায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবাদ জানায়।

রোববার বিসিবি পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘এটা এআই হতে পারে।’

তামিমকে নীতি না মেনে সতর্কবার্তা পাঠানোর কারণে দুঃখপ্রকাশ করার জন্য সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম দেন সাংবাদিকরা। পাশাপাশি প্রেসবক্সের ছাদে দাঁড়িয়ে ব্যানারসহ প্রতিবাদ জানান। বিসিবির দিক থেকে কোন প্রতিক্রিয়া না আসায় বিবৃতি দিয়ে সোমবার অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ফাইনাল বয়কট করা হয়েছে শেষঅবধি।

সাংবাদিকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় ছবি তোলা নিয়ে কোন নীতিমালা বা বিধিনিষেধের কথা বিসিবির পক্ষ থেকে কখনও জানানো হয়নি। তারপরও কোন আপত্তি থাকলে ‘প্রতিবাদপত্র’ দেয়া যেত। কিন্তু যে ভাষায় ও যে প্রক্রিয়ায় ফটোসাংবাদিক তানভীন তামিমকে ‘ওয়ার্নিং’ দেয়া হয়েছে, তা চরম আপত্তিজনক এবং স্বাধীন সাংবাদিকতার পথে নিশ্চিতভাবেই আঘাত।’

Reneta

ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে বিসিবির কাছে দাবি করা হয়েছিল, ওই ওয়ার্নিং লেটারের ভাষা ও প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করতে এবং এজন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিল। বিসিবির পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে ক্রীড়া সাংবাদিকরা অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ফাইনাল বর্জন করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুলপাইলটফারুকবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT