বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। ২০২৬ সালের জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে। ২৮ জন জায়গা পেয়েছেন। প্রথমবার এসেছেন সাইফ হাসান। রাখা হয়নি ‘এ-প্লাস’ ক্যাটাগরি।
বিসিবি চার ক্যাটাগরি রেখে চুক্তি করেছে। ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরি। তিন সংস্করণের তিন অধিনায়ক ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ আছেন সর্বোচ্চ বেতনের ‘এ’ ক্যাটাগরিতে।
মাসিক ৮ লাখ বেতন পারেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা। আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টুয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
মাসিক ৬ লাখ বেতনে ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১১ জন। শুধু টেস্ট খেলা মুশফিকুর রহিম ও মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
মাসিক ৪ লাখ বেতনে ‘সি’ ক্যাটাগরিতে আছেন- সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ।
মাসিক ২ লাখ বেতনে ‘ডি’ ক্যাটাগরিতে আছেন- সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহান।


