চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুলকে প্রধান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল বিসিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত, নতুন করে নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরীকে। গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন হাবিবুল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

৫৩ বর্ষী হাবিবুলের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আগে বাংলাদেশ ছেলে ও মেয়েদের দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১৬ থেকে ২০২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ ছেলেদের জাতীয় দলের নির্বাচক ছিলেন। নারী ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচক প্যানেলে আগে থেকে যুক্ত আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সেপ্টেম্বর থেকে গাজী আশরাফের নেতৃত্বাধীন পূর্ববর্তী প্যানেলের অংশ তিনি। আর প্যানেলে নতুন যুক্ত হলেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বর্ষী নাঈম দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সবসংস্করণ মিলিয়ে, সবধরনের প্রতিযোগিতায়, ঘরোয়া আন্তর্জাতিক মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ শতকের জাতীয় রেকর্ডের অধিকারী।

৩৮ বর্ষী নাদিফও ২০ বছরের দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতাসম্পন্ন, যার মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। অবসরের পর প্রতিভা অন্বেষণ ও বিকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাঈম ইসলামনাদিফবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসহাবিবুল বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাবিবুলকে প্রধান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল বিসিবির

মার্চ ২৩, ২০২৬

ফুটপাত দখলকৃত দোকান-রেস্টুরেন্ট সরাতে ডিএমপির নির্দেশ

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার দাবি নাকচ করল ইরান: তেলের দামে ব্যাপক পতন

মার্চ ২৩, ২০২৬

রাস্তায় পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ

মার্চ ২৩, ২০২৬

দেশে তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান না দেওয়ার আহ্বান

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT