চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি আগেই দিয়েছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে কোন ক্যাটাগরি থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। জানা গেল, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

গত রোববার বিসিবি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। মনোনয়ন জমা দেয়া ও মনোনয়ন প্রত্যাহারের সময়ও বেধে দেয়া হয়েছে। সাধারণ পরিষদের মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার।

শেষদিনে ক্যাটাগরি ২ এ লড়াইয়ের লক্ষ্যই তিনি মনোনয়ন কিনে জমা দিয়েছেন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন কিনেছেন ফারুক আহমেদ। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে জমা দেয়ার সময় বেধে দিলেও খানিকটা বিলম্ব করেই জমা দিয়েছেন ফারুক।

তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মিরপুরে বিসিবির রিটার্নিং কার্যালয় থেকে বিকেল ৫টার মধ্যে অফেরতযোগ্য ১০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় বেধে দেয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর মনোয়নপত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে। পরদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শুনানি। ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সেদিন দুপুর ২টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। বিভিন্ন ক্যাটাগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হবে। পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে। গত কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলর সংখ্যা ছিল ১৭০ জন। এবার ভোটারের সংখ্যা বাড়তে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচনফারুকবিসিবিরেঞ্জার্স ক্রিকেট একাডেমিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেশার কুকার’-এ মেতেছে দর্শক, সব শো হাউসফুল

মার্চ ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকার ঋণের আবেদন

মার্চ ২২, ২০২৬

ঈদে বিয়ের গহনা বহনে পুলিশ নিরাপত্তা দিবে: ডিবি প্রধান

মার্চ ২২, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন খেলনা ‘ডিনো’র উদ্ভাবক বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ফাতিন আনাম রাফিদ

সিলিকন ভ্যালিতে বাংলাদেশি তরুণের চমক

মার্চ ২২, ২০২৬

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT