চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল আবেদীনের সঙ্গে দুর্ব্যবহার, যা বললেন বিসিবি প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপে নিজেই বিষয়টি সামনে এনেছেন তিনি। ঘটনার জেরে নাজমুল আবেদীন বোর্ডের দায়িত্ব ছাড়তে চাচ্ছেন, খবর হয়েছে এমনও। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

সোমবার বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। রোববার ভেন্যু পরিদর্শনে আসেন ফারুক আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল আবেদীন ফাহিমের অভিযোগের বিষয়টি নিয়েও কথা বলেন। বিসিবি প্রধানের ভাষ্য, মতের অমিল হতেই পারে, কিংবা ভুল বোঝাবুঝিও। তবে এগুলো নিজেদের মধ্যে সমাধান করা উচিত।

আলোচনায় আছে নাজমুল আবেদীন বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান। বিষয়টির সাথে একমত নন ফারুক আহমেদ। বললেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমনকিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। যমুনা টিভির সাথে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সাথে ছিল। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোকসংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

নাজমুল আবেদীনের সঙ্গে এমন আচরণের ব্যাখাও দিয়েছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সবমিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’

নাজমুল আবেদীন ফাহিমের সাথে বিষয় ইতিমধ্যে সমাধানও করে ফেলেছেন বিসিবি প্রধান। বললেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’

বিষয়টাকে দুর্ব্যবহার হিসেবে মানতে নারাজ বিসিবি প্রধান। বললেন, ‘দুর্ব্যবহারটা আসলে, এটা তো একটা আপেক্ষিক টার্ম। মানে আপনাকে ছোট্ট একটা কথা বললে দুর্ব্যবহার, মানে জিনিসটা হয় কী, এটা একটা আপেক্ষিক ব্যাপার। দুর্ব্যবহার মানে যেই কথাটা জোরে কথা বলেছি বা এইরকম কোনো কথা বলেছি, যেটা উনি পছন্দ করেন নাই।’

Reneta

এর আগে বিসিবি প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে জানান বিষয়টি।

বোর্ড সভাপতি ঠিক কী বলেছিলেন সেটি প্রকাশ না করলেও বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক ফাহিম বলেন, ‘আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

ফাহিমের ভাষ্যে, ‘আমি জানি না কেনো প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারত। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’

তখন বোর্ড থেকে সরে যাওয়ার কথাও বলেন নাজমুল আবেদীন, ‘আমার মাঝেমধ্যে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা।’

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল আবেদিন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Jui  Banner Campaign
ট্যাগ: ফারুক আহমেদফাহিমবিপিএল ২০২৫বিপিএল. লিড স্পোর্টসবিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT