ভারত বিশ্বকাপে এসে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা। গ্রুপপর্বে দুটি ম্যাচে হেরে টেবিলের দুইয়ে থেকে শেষ করেছে দলটি। আসরের দ্বিতীয় সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে বিশ্বকাপের সবচেয়ে সফল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রত্যাশার কথা বলেছেন প্রোটিয়া ওপেনার। বলেছেন, পাওয়ার প্লেতে ভালো শুরু চান।
কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলেও সুস্থ আছেন বাভুমা।
‘এটা সবসময়ই বলেছি, চাপ আছে। আমার মনে হয় সব খেলোয়াড়ই চাপে থাকে, তারা পারফর্ম করুক বা না করুক। বিভিন্ন সংস্করণে এটা বিভিন্নভাবে আসে। আমি দুভাবে এটা অনুভব করি, অধিনায়ক ও দলনেতা হিসেবে। যে হিসেবে ভালো করতে পারবেন তা নিশ্চিত করতে হবে।’
‘হ্যাঁ, দলে অনেক রান করতে পারিনি। কয়েকবার স্কোর করার পর তা বড় করতে পারিনি। সেখান থেকে আমার মনে হয় কুইন্টন ডি ককের সাথে জুটি গড়তে প্রধান ভূমিকা পালন করছি। ৫০-এর বেশি কয়েকটি জুটি আমরা গড়েছিলাম, যা বেশ আত্মবিশ্বাস যুগিয়েছিল।’
‘আমার মনে হয় আগামীকালে প্রধান লক্ষ্য জুটি গড়ার উপর। যদি আমরা কাল প্রথমে ব্যাট করতে পারি, লক্ষ্য থাকবে প্রথম ১০ ওভারে ভালো করার।’






