চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর রণক্ষেত্র: পুলিশ-সাংবাদিকসহ আহত ৫০, হুইপের বাড়ি ভাঙচুর

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৪:৫৬ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

রণক্ষেত্রে পরিণত হয়েছে দিনাজপুর। বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক মানুষ। এছাড়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতেও হামলা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে পুলিশ পিকআপ, অ্যাম্বুলেন্স, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রো বাস ও সাংবাদিকদের ৮ টি মোটরসাইকেল।

রোববার ৪ জুলাই দুপুর ১২ টার পর থেকে দিনাজপুর শহর রণক্ষেত্রে পরিণত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ সাধারণ জনতা লাঠিসোটা নিয়ে মাঠে নামে। হাসপাতাল রোডস্থ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বাড়ির গেট, জানালা এবং সাইনবোর্ড।

এসময় অতিরিক্ত পুলিশ এসে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বিক্ষিপ্ত ছাত্র-জনতা ও পুলিশ-আইন-শৃখংলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ছড়িয়ে পড়ে।

এদিকে আন্দোলনকারীরা দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিরাপদে রাখা চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী’র মোটরসাইকেলসহ ৮টি মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় সাংবাদিক শাহী মোটরসাইকেল রক্ষার জন্য এগিয়ে আসলে তার ওপরও চড়াও হয় তারা। পরে পরিচিত কয়েকজন এগিয়ে এসে সাংবাদিক শাহীকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরপুলিশরণক্ষেত্রসাংবাদিকহুইপ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT