চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড
A A

দাবি আদায়ে দুই দিনের আল্টিমেটাম দিয়ে শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল জানান, বিকেল ৪টার দিকে মহাখালী এলাকায় অটোরিকশার চালকরা রাস্তা ছেড়ে যান। এতে কয়েক ঘণ্টা পর ট্রাফিক চলাচল স্বাভাবিক হয়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন জানান, প্রতিবাদকারীরা মহাখালী এলাকায় রেলপথ থেকে উঠে যাওয়ার পর, বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন এলাকার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে অটোরিকশার চালকরা। এর মধ্যে রাজধানীর মহাখালী, বসিলা, ঢাকা উদ্যান, মিরপুর-১০, মিরপুর-১২, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর গোলচত্বর ও আগারগাঁও এলাকায় অবরোধ করেছে তারা।

অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

এছাড়া আন্দোলনকারী চালকেরা একই সময়ে মহাখালী এলাকায় রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Reneta

এদিকে, রাজধানীর সড়কে হঠাৎ অরাজকতার কারণে মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো রেল স্টেশনগুলোতে ভিড় জমায়।

তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের প্রতিবাদে তারা মহাখালী, মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন।

ঢাকা শহরে প্রায় ১০ লাখ রিকশা চলাচল করছে। এর একটি বড় অংশ ব্যাটারিচালিত। পুরোনো প্যাডেল রিকশাকে যান্ত্রিক করার জন্য ব্যাটারি লাগানো হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যাটারিচালিত রিকশাব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT