চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএটি বাংলাদেশের সেরা করদাতার পুরস্কার অর্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২৩
অর্থনীতি
A A

২০২২-২৩ করবর্ষে আবারও দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এই করবর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১,৩৫২ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অন্যান্য’ শ্রেণীতে বিএটি বাংলাদেশকে পুরস্কৃত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ নিয়ে টানা দশবারের মতো প্রতিষ্ঠানটি সেরা করদাতার স্বীকৃতি অর্জন করেছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সবচেয়ে বেশি কর প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে। বর্ণিত করবর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, করপোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ হাজার ৫০৭ কোটি টাকা জমা দিয়েছে, যা জাতীয় পর্যায়ে অন্য সকল কোম্পানির চেয়ে বেশি।

অনুষ্ঠানে অন্যান্য করপোরেট ব্যক্তিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম এবং এক্সটার্নাল রিলেশনসের সিনিয়র ম্যানেজার আরাফাত জায়গিরদার।

সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রাপ্তির পর বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনিম বলেন, “বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে এবং সময়মতো কর প্রদান করে। উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে আমরা আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখবো বলে প্রত্যাশা রাখি।”

সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএটি বাংলাদেশসেরা করদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT