চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিক কল্যাণ তহবিলে ১৮ কোটি ৪১ লাখ টাকা অনুদান দিলো বিএটি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৮ কোটি ৪১ লাখ ৭৩ হাজার ৭’শ ৮৫ টাকা অনুদান দিয়েছে বিএটি বাংলাদেশ। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি-এর হাতে বিএটি বাংলাদেশ এর হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন সাদ জসিম, হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুদেশ পিটার, সিনিয়র ম্যানেজার-এক্সটার্নাল রিলেশনস আরাফাত জায়গীরদার, কনসালট্যান্ট আখতার আনোয়ার খান এবং বিজনেস কমিউনিকেশন্স ম্যানেজার ফুয়াদ বিন সাজ্জাদ- এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল চেক হস্তান্তর করেন। এসময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে প্রদান করে আসছে। এ বছর বিএটি বাংলাদেশ ১৮ কোটি ৪১ লাখ টাকার বেশি শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেছে যা গত বছরের তুলনায় ২ কোটি ৬৭ লাখ টাকার বেশি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহযোগিতার জন্য ‘শ্রমিক কল্যাণ তহবিল’ গঠন সরকারের একটি অভাবনীয় উদ্যোগ। এই তহবিল দুর্ঘটনা থেকে শুরু করে যেকোনো বড় ধরনের বিপদে শ্রমিক এবং তার স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, যা শ্রমিকের কর্মজীবন এবং পারিবারিক জীবনে স্বস্তি বয়ে এনেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রণয়নের পর থেকেই এই তহবিলে নিয়মিতভাবে অর্থ প্রদান করে আসছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম বলেন, ‘উন্নত বাংলাদেশ গঠনে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা অত্যাবশ্যক। সে লক্ষ্যে বাংলাদেশ সরকারের নানামুখী কার্যক্রমের অন্যতম উদ্যোগ ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে বিএটি বাংলাদেশের বার্ষিক অনুদান দেশের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের ধারাবাহিক ভূমিকার একটি অনন্য উদাহরণ। আমরা বিশ্বাস করি, এদেশে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক সম্ভাবনাময় আগামী নিশ্চিতে সরকারের পাশাপাশি তাদের নিজস্ব অবস্থান থেকে এগিয়ে আসবে।’

বিগত ১১৩ বছর ধরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে বিএটি বাংলাদেশ। গত ১০ বছরে এই তহবিলে সর্বমোট ৯৭ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৯ শত ৭৫ টাকা প্রদান করেছে বিএটি বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএটি বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT