চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে চার বছরের পুরস্কার প্রদান করবে বাচসাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস)। সংগঠনটি শুরু থেকেই চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করে আসছে। নানা জটিলতায় বিগত ৪ বছর সেই ধারাবাহিকতা ক্ষুণ্ন হলেও আগামি সেপ্টেম্বরে পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে বাচসাস।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ও বাচসাস পুরস্কার জুরি বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়৷

শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে যৌথ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাজু আলীম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। এসময় জুরি বোর্ডের চেয়ারম্যান নরেশ ভূঁইয়াসহ জুরিবোর্ডের সদস্য ও বাচসাস কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর ২০১৯ (৪১তম), ২০২০ (৪২তম), ২০২১ (৪৩তম) ও ২০২২ (৪৪তম)- এই চার বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রম সম্পাদন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে বলে জানান সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

১৫ সদস্যের এ জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন- সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়া, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অতীত রেওয়াজ অনুযায়ী সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

অন্যান্য সদস্যরা হলেন- ইমরুল শাহেদ, রশিদুল আমিন হলি, খান মোহাম্মদ সালেক, কায়কোবাদ মিলন, মনিরুল ইসলাম, মীর লিয়াকত আলী, জাহিদ রহমান, সুমন পারভেজ, শামীমা চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, আব্দুল্লাহ জেয়াদ, দুলাল খান, এফ আই দিপু, খালেদ আহমেদ, জাহিদ আকবর, সেলিনা শিউলি ও পদাধিকার বলে বাচসাস সভাপতি রাজু আলীম।

Reneta

এ জুরি বোর্ড জমা পড়া সিনেমাগুলো দেখে চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম পুরস্কারের জন্য সুপারিশ করবেন।

সভায় জুরি বোর্ডের সদস্যরা বলেন, বাচসাস পুরস্কারের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে তা ফিরে আনাই হবে এই কমিটির প্রদান কাজ। স্বাধীন ও নিরপেক্ষভাবে জুরি বোর্ড তার কার্যক্রম পরিচালনা করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাচসাসবাংলা সিনেমাসভাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগোলেন নাহিদ, সেরা দশে মিরাজ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ

মার্চ ১৮, ২০২৬

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’: পুলিশ সদর দপ্তর

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT