চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ব্যক্তিগত জীবনও কঠিন হয়ে উঠেছে কোচ জাভির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচ খেলেছিলেন জাভি হার্নান্দেজ। বুটজোড়া তুলে রেখে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে বার্সাতেই ফিরেছেন স্প্যানিশ মিডফিল্ডার। ২০২১-২২ মৌসুমে কাতালানদের কোচের দায়িত্ব নেন ৪৩ বর্ষী তারকা। নতুন দায়িত্বে বেশ কঠিন সময় সামলাচ্ছেন। বলছেন, বার্সেলোনার মতো ক্লাব পরিচালনা করা ‘বেশ কঠিন’ই। স্বীকার করছেন, ক্রমাগত সমালোচনা জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত জীবনও।

‘‘আমার জীবনের সবচেয়ে বাজে সময় পার করছি বার্সেলোনায়। বার্সার মতো দলকে সামাল দেয়া বেশ কঠিন। ক্লাবটির উন্নতির জন্য নিয়মিত খেলা দেখি। তিন বা চারবার করে দেখি। মাঝে মধ্যে আমি উপভোগ করি। পেপ যেমন বলেছেন, ‘বার্সার কোচ হিসেবে ২০০টি জিনিস মাথায় রাখতে হয়’, আসলেই এটা সঠিক। কাজগুলো ২৪ ঘণ্টা চলতে থাকে। আমি ৭৫ শতাংশ কাজ পছন্দ করলেও বাকি ২৫ শতাংশ খুব কঠিন।’’

জানুয়ারিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে কাতালানরা। কোচের দায়িত্ব নেয়ার পর জাভি প্রথম কোনো শিরোপা জিতলেও দলের বর্তমান অবস্থা নিয়ে নানা সময়ে পড়তে হচ্ছে তোপের মুখে। সেটাই সামলাতে লড়ছেন লা লিগায় বার্সাকে চলতি মৌসুমে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে রাখা কোচ।

‘প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ি। যা আমার জন্য অনেক কঠিন। আমার পরিবার ও সন্তানরা আছে। তাদের কাছে অনেক সময়েই বার্সার কোচ হিসেবে কোনো মূল্য নেই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম প্রতিক্রিয়া দেখা যায়। যা পড়ে বন্ধুদের কাছ থেকে নানাভাবে শুনতে হয়। অনেক সময় আমার কোনো ব্যক্তিত্ব নেই বা আমি কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো নই এমন কিছুও শুনতে পাই। যা খুব কষ্টদায়ক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি হার্নান্দেজবার্সেলোনালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT