চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেটিসকে হারানো ম্যাচ মৌসুমের ‘অন্যতম সেরা’ বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ন ২২, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল বেটিসের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে দুই গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরে পাল্টে যায় চিত্র। তিন মিনিটের ব্যবধানে উল্টো দুই গোল হজম করে বার্সা। তারুণ্যনির্ভর দলটির সামনে শঙ্কা জাগে পয়েন্ট হারানোর। শেষ সময়ের রোমাঞ্চে অবশ্য জয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচটিকে মৌসুমের অন্যতম সেরার তকমা দিয়েছেন স্প্যানিশ কোচ।

লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে রোববার রাতে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-২তে জিতেছে বার্সেলোনা। বার্সার হয়ে নিজের ১০০তম ম্যাচে হ্যাটট্রিক করেছেন ২৯ বর্ষী ফেররান তরেস। শুধু হ্যাটট্রিকই নয়, সতীর্থ জোয়াও ফেলিক্সের গোলেও সহায়তা করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘আগেই আমাদের খেলা শেষ করা উচিত ছিল। কিন্তু দলটি খুব ভালো খেলেছে। এটি ছিল মৌসুমের অন্যতম সেরা একটি ম্যাচ। প্রতিপক্ষ দলের ইসকো সমতা আনার পর আমাদের খেলোয়াড়রা আবারও নিজেদের খুঁজে পেয়েছে। আমার বিশ্বাস সকলে এটি দারুণভাবে উপভোগ করেছে।’

‘তরুণ খেলোয়াড়দের এমন আত্মবিশ্বাস খুব একটা দেখা যায় না। এটি বার্সার একটি অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচ ছিল না, তবে দুর্দান্ত ছিল। এবার খুশি হয়ে বাড়ি যাওয়া যায়।’

অন্যদিকে শুরুর একাদশে ১৭ বছরের নিচের দুই খেলোয়াড় লামিনে ইয়ামাল ও পাউ কিউবারসিকে মাঠে নামিয়ে একবিংশ শতাব্দীর প্রথম কোচ হিসেবে নাম ইতিহাসের পাতায় লেখান জাভি।

‘বার্সা বি’ দল থেকে আনা কিউবারসি সম্পর্কে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে জাভি বলেছেন, ‘সে খুব ভালোভাবেই প্রস্তুত। ইয়ামালের মতো সেও বার্সেলোনায় একটি যুগের চিহ্ন রাখতে চলেছে। আমরা তরুণদের নিয়ে দল গড়ছি। এরাই ক্লাবের ভবিষ্যৎ।’

Reneta

বেটিসের বিপক্ষে জয়ের ফলে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জিরোনা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসকোজাভিতোরেসবার্সেলোনারিয়াল বেটিসলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT