চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল না দিয়েও দুই গোলের ম্যাচে ড্র বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে বার্সোলেনাকে রুখেই দিয়েছিল রায়ো ভায়েকানো। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে লিডও পেয়েছিল তারা। তবে শেষের দিকে নিজেদের জালে বল পাঠিয়ে কাতালানদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো তারা।

স্তাদিও ডে ভায়েকাসে স্বাগতিকদের বিপক্ষে গোল না দিয়েও ১-১ গোলে ড্র করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। লা লিগার চলতি মৌসুমে ১৪ ম্যাচে নয়টি জয় ও চারটি ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জাভি হার্নান্দেসের দল। এক ম্যাচ কম খেলে ১০ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সমান ম্যাচ খেলে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। অন্যদিকে ১৪ ম্যাচে চার জয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে আটে অবস্থান ভায়েকানোর।

ঘরের মাঠে বল দখলে বার্সার থেকে পিছিয়ে থাকলেও ম্যাচের ৩৯তম মিনিটে লিড আদায় করে নেয় স্বাগতিকরা। ভায়েকানোকে এগিয়ে নেন মিডফিল্ডার উনাই লোপেজ। ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন তারা। এরপর ভুল করে বসেন ভায়েকানো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিউন। বার্সার নেয়া একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তিনি। এরপর ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনাভায়েকানোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT