চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিগ ডেটা’ বলছে শীর্ষে যাবে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দারুণ দুটি গোল এসেছে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির থেকে। সবমিলিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট পিছিয়ে থাকলেও বার্সা বস জাভি হার্নান্দেজের দাবি, তার দল শীর্ষে উঠবে।

প্রধমার্ধের শেষ মিনিটে লেভান্ডোভস্কির ডি বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত শটে এগিয়ে যায় বার্সেলোনা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাতালুনিয়ান দলটি। এক মিনিট পর সমতা আনে সেল্ট ভিগো। খেলার নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের শেষ মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সাকে রক্ষা করেন পোলিশ স্ট্রাইকার লেভা, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ মৌসুমে বার্সেলোনা আরও ভালো করবে মনে করা জাভি বলেছেন, ‘আমরা প্রাধান্য বিস্তার করেছিলাম। কিন্তু আমরা শেষদিকে সুযোগ তৈরি করতে বেশ ভুগেছিলাম। সেল্টা তাদের রক্ষণ সামলাতে বেশ কঠোর পরিশ্রম করেছে। এটা বেশ কষ্টার্জিত জয়, তবে স্বাগতম।’

লা-লিগায় তিনে থাকা বার্সার অবস্থান সম্পর্কে কিংবদন্তি সাবেক বলেছেন, ‘তারা আমাকে একটি পরিসংখ্যান দিয়ে বলেছে, বিগ ডেটার তথ্যনুসারে সুযোগ তৈরির মাধ্যমে আমরা শীর্ষে উঠব।’

লা-লিগায় ২৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৬১। সমান ২৪ ম্যাচ খেলা জিরোনার পয়েন্ট ৫৬, তবে ২৫ ম্যাচ খেলা বার্সেলোনার ৫৪।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিজিরোনাবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টসলেভানডোভস্কিসেল্টা ভিগো
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬

আকস্মিক চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT