চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা যেভাবে উন্নতি করছে দেখে ভালো লাগে: ফ্লিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় দ্বিতীয় লেগে প্রথমার্ধ পর্যন্ত বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেডকে আলাদা করা যায়নি। ন্যু ক্যাম্পে বিরতির পর ইংলিশ ক্লাবটিকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে বার্সা উঠেছে পরের রাউন্ডে। এ ম্যাচের খেলা দেখে খুবই ভালো লেগেছে কোচ হ্যান্সি ফ্লিকের।

ম্যাচের পর ফ্লিক বলেছেন, ‘বিরতির সময় আমরা যা বলেছিলাম, খেলোয়াড়রা তাই করেছে এবং এটা সবসময়ই ভালো যে, খেলোয়াড়রা আমাদের পরিকল্পনা অনুসরণ করে, অর্থাৎ আমরা যেভাবে পরিবর্তনগুলো আনতে চাই। প্রথমার্ধে খেলাটা উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং বেশ কঠিন ছিল।’

‘আমরা অনেকবার বলের দখল হারিয়েছি। নিউক্যাসলের মতো একটি দল যাদের খেলোয়াড়রা বেশ দ্রুতগতির, দুর্দান্ত আক্রমণ তৈরি করছিল। তাদের আটকে রাখা সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে বলেছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে। তাদের আরও গভীরে ঠেলে দিয়ে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে এই কৌশলটা বেশ ভালো কাজ করেছে।’

নিজের দলের পারফরম্যান্স দেখে খুশি হওয়া ফ্লিক বলেছেন, ‘বিষয়টি দেখতে ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে তাদের আত্মবিশ্বাস দেখেও ভালো লেগেছে। আমাদের দলটা খুবই তরুণ এবং তাদের উন্নতি দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার।’

বার্সেলোনা ও নিউক্যাসলের প্রথম লেগের ১-১ গোলের ড্রয়ের পর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে রাফিনহা-ইয়ামালরা ৭-২ গোলের বড় জয় পেয়েছেন। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলব্যবধানে কোয়ার্টার ফাইনালে কাতালুনিয়ানরা। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসলন্যু-ক্যাম্পফ্লিকবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ?

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তায় যৌথ বিবৃতিতে সাউথ কোরিয়ার স্বাক্ষর

মার্চ ২১, ২০২৬

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি

মার্চ ২১, ২০২৬

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT