চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে স্থগিত বার্সার ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ন ০৯, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে এমন দুঃসংবাদ পায় বার্সা। ম্যাচটি ভিন্ন তারিখে আয়োজন করা হবে, জানিয়েছে লা লিগার ক্লাবটি।

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় আমাদের প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে ম্যাচের নতুন সূচি নির্ধারণ করা হবে। এই কঠিন সময়ে ক্লাব বোর্ড, খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

৫৩ বর্ষী মিনারো গার্সিয়া ২০১৭ সাল থেকে কাতালুনিয়ান ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন। মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে।

খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান, তখনই খবরটি জানতে পারেন। ম্যাচ স্থগিতের বিষয়ে পুরো দল একমত হয়। এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ লা লিগার সঙ্গে যোগাযোগ করলে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসে দ্রুতই। এখনো ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।

Jui  Banner Campaign
ট্যাগ: ওসাসুনাবার্সাবার্সেলোনামিনারো গার্সিয়ালা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT