চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতবছরের মতো বার্সেলোনায় আরও শিরোপা চান ফ্লিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ৩০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লা-লিগায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা গত বছর দুর্দান্ত মৌসুম পার করেছে। স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে এবং লা-লিগা জিতে ঘরোয়া ট্রেবল জয় করলেও অন্যান্য আসরগুলোতে সাফল্য পাননি। তবে এবারের মৌসুমে দলের থেকে আরও শিরোপা চান জার্মান কোচ।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ দিয়ে শিরোপা শুরুর পর বার্সেলোনা জিতেছে কোপা ডেল রে ও লা-লিগার শিরোপা। কোপা ডেল রের ফাইনালেও দলটি হারিয়েছিল রিয়ালকে। এছাড়া লা-লিগার টেবিলে রিয়ালের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শিরোপা নিশ্চিত হয় বার্সার।

প্রাক মৌসুমে এশিয়া সফরে এফসি সিউলের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘আমরা নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করছি এবং শিরোপা জিততে চাই। গত বছরের মত এবারেও আমাদের লক্ষ্য একই। সবসময়ের মতো আমরা সব ম্যাচ জিততে চাই। কঠিন মৌসুম অপেক্ষা করছে, কিন্তু আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি।’

ইংল্যান্ডের উইঙ্গার মার্কাস র‌্যাশফোর্ডকে নিয়ে বলেছেন, ‘র‌্যাশফোর্ড দারুণ খেলোয়াড়। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরুর পর অনেক দিন থেকে আমি তার উপর নজর রাখছি। তার অনেক প্রতিভা এবং আমরা আশা করছি এ মৌসুমে দলের সাথে সেটা দেখাতে পারবে।’

‘প্রতিটি পজিশানে আমাদের দুজন করে খেলোয়াড় আছে এবং কিছু ক্ষেত্রে তিনজন করে আছে। এটা কঠিন কাজ তাদের মানিয়ে চলা, কিন্তু আমি খুশি। আমি বিস্মিত যে এটা আরাউজোকে নিয়ে এসেছে। আমার যে দল আছে তা নিয়ে আমি খুশি।’

Jui  Banner Campaign
ট্যাগ: এফসি সিউলফ্লিকবার্সেলোনার‌্যাশফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দীপিকার পর এবার সরে দাড়ালেন প্রকাশ রাজ!

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT