চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলমোর জোড়া গোলে এস্পানিওলকে হারাল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ছন্দে থাকা বার্সেলোনার হাতে ধরা দিল আরও একটি জয়। লা লিগায় মৌসুমের ১২তম ম্যাচে ১১তম জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দানি ওলমোর জোড়া গোলে ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।

ওলমোর পাশাপাশি বার্সার অন্য গোলটি করেছেন রাফিনহা। সফরকারীদের একমাত্র গোলটি এসেছে হাভিয়ের পুয়াদোর থেকে। ৩৩ পয়েন্টে টেবিলের শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

ম্যাচের শুরু থেকে সফরকারীদের চেপে ধরে স্বাগতিক দল। প্রথমার্ধে আদায় করে নেয় তিন গোল। ১২ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাসে এস্পানিওল জালে বল পাঠান ওলমো। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। মার্ক কাসাদোর পাস থেকে জালে বল পাঠান।

৩১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ওলমো। স্পেন তারকা এবার গোল করেন আলেজান্দ্রো ভালদের পাস থেকে।

বিরতির পর আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৫৮ মিনিটে জালের দেখা পেয়েছিল এস্পানিওল। অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় গোল। ৬৩ মিনিটে গোল আদায় করে নেয় সফরকারী দলটি। কার্লোস রোমেরোর পাস থেকে জালে বল পাঠান পুয়াদো। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এস্পানিওলওলমোফ্লিকবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, গুলশানের বাসাতেই থাকার সিদ্ধান্ত

মার্চ ১৯, ২০২৬

সব স্বপ্ন যাবে কি বাড়ি?

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্ন সড়কেই থেকে যায়

মার্চ ১৯, ২০২৬
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

২১ ঘন্টা পর নীলসাগর এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার, ট্রেন চলাচল শুরু

মার্চ ১৯, ২০২৬

আরিফিন শুভর বলিউড অভিষেক, ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘জ্যাজ সিটি’!

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT