বার্সেলোনায় যোগ দিচ্ছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মাতানো রাইট উইঙ্গার ১৭ বর্ষী ইব্রাহিম দিয়ারা। একই সাথে একাডেমি আফ্রিকা ফুট থেকে বার্সায় যোগ দিচ্ছেন আরেক মিডফিল্ডার ১৭ বর্ষী আরুনা ট্রাওরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
বার্সেলোনা পোস্টে লিখেছে, ‘আমাদের দুই খেলোয়াড়, অরুনা ট্রাওরে এবং ইব্রাহিম দিরারা এফসি বার্সেলোনায় যোগ দেয়ার জন্য উড়াল দিয়েছেন। এ দুই খেলোয়াড়ের সাথে আছেন আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট সেদু ডায়ালো। দারুণ এক ভ্রমণের শুরু হয়েছে।’
দিয়ারা ইতিমধ্যে বার্সার একাডেমিতে খেলে গেছেন। এ বছরের ডিসেম্বরে ১৮ বছর পূর্ণ হলে তার সঙ্গে চুক্তি করা হবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পাঁচ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন।
আরুনা ট্রাওরে সম্পর্কে খবর, ‘এফসি বার্সেলোনার সাথে আমাদের অংশীদারিত্বের অংশ হিসেবে আরুনা ট্রাওরে কাতালান ক্লাবের সাথে সম্পর্কিত থাকার সুযোগ পাবেন। একজন খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠার সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন হবে এখানে!’








