চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারিয়ে মাঠকে দায়ী করলেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল। তুলনামূলক ছোট দল গেটাফের সঙ্গে পয়েন্ট হারিয়ে মাঠ আর রোদকে দুষলেন কোচ।

লা লিগায় সোমবার গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। আগের ম্যাচে কাতালান ক্লাবটি জিরোনার বিপক্ষেও পূর্ণ পয়েন্ট পায়নি।

গেটাফের মাঠ কলিসিয়াম আলফোনসো পেরেজে খেলতে বার্সেলোনা থেকে ট্রেনে করে মাদ্রিদ যায় জাভির দল। প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদ্রিদে যাওয়ার ধকলটা যে তাদের উপর দিয়ে ভালোভাবেই গেছে, তাও ফুটে ওঠে মাঠে। যদিও জাভি বলেছেন ভিন্ন কথা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘মাঠ আমাদের ক্ষতি করেছে। আমরা যখন এই শুকনো মাঠে অনুশীলন করেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম এমন কিছুই ঘটবে। এখানে খেলা খুবই কঠিন, এমনকি খেলার উপযোগী নয়। এই মাঠে বল আটকে যায়, যা গেটাফের জন্যও ভালো দিক নয়।’

‘খেলার জন্য মাঠ আসলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এটিকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। আমাদেরকে নিজেদের খেলায় ফিরতে হবে। এমন অস্বস্তিকর মাঠে এক পয়েন্ট পাওয়াটাও খারাপ না।’

গোলশূন্য ড্র ম্যাচের দায় শুধু মাঠকেই দিয়ে থেমে যাননি বার্সা বস। আপত্তি ছিল ম্যাচের সময় নিয়েও। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় খেলা শুরু হওয়ার কারণে রোদও ম্যাচের ক্ষতি করেছে বলে মনে করছেন জাভি।

Reneta

৪৩ বর্ষী কোচ আরও বলেন, ‘যখন সূর্য থাকে না অর্থাৎ রাতের খেলায় আমরা অভ্যস্ত। তবে আমাদেরকে দিনে খেলেও অভ্যস্ত হতে হবে। আগামী রোববার একই সময়ে আমরা আবার মাঠে নামবো। আমি এটিকেও অজুহাতের মতো উপস্থাপন করতে চাই না। এসবে দ্রুতই আমাদের মানিয়ে নিতে হবে।’

ম্যাচটি ড্র হলেও খুব বেশি ক্ষতি হয়নি বার্সার। এখনও রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে তারা টেবিলের শীর্ষেই আছে। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে কার্লো আনচেলত্তির দলের ৬২।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গেটাফজাভিবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT