চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা র‌্যাশফোর্ডকে ধারে নিতে চায়, রাজি ইউনাইটেডও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ন ১৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এক মৌসুমের পুরোটা সময় ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার মার্কাস র‌্যাশফোর্ডকে ধারে নিতে চায় বার্সেলোনা। এ সংক্রান্ত একটি প্রস্তাব তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এ প্রস্তাবনায় এক মৌসুম ধারের পর কেনার প্রস্তাবনাও রাখা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডও এ প্রস্তাবে রাজি, এমন খবর জানাচ্ছে ইংলিশ গণমাধ্যমগুলো।

র‌্যাশফোর্ড অবশ্য ন্যু ক্যাম্পে যেতেও আগ্রহী বলে আগেও খবর প্রকাশিত হয়েছিল। ২৭ বর্ষী তারকা স্ট্রাইকার গত দু্ সপ্তাহ ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের বাইরে অনুশীলন করছিলেন। কারণ কোচ রুবেন আমোরিম তাকে জানিয়েছেন, তিনি তার পরিকল্পনাতে নেই।

গত মৌসুমে ছয় মাসের জন্য অ্যাস্টন ভিলায় ধারে খেলেছিলেন র‌্যাশফোর্ড। সেখানে স্থায়ী কোনো সমাধান করতে পারেননি এ স্ট্রাইকার। তবে একটি সূত্র জানিয়েছে, জানুয়ারিতে এই ধরণের দলবদলের সম্ভাবনা দেখা দেয়ার পর র‍্যাশফোর্ড সবসময়ই বার্সেলোনায় যাওয়ার পক্ষে ছিলেন।

স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবের সাথে নতুন চুক্তি করায় এবং লিভারপুলের লুইস দিয়াজের সাথে চুক্তি প্রত্যাখ্যান হওয়ার পর বার্সেলোনা এখন র‍্যাশফোর্ডের দিকে ঝুঁকেছে। কারণ ইউনাইটেড এ তারকাকে ধারে খেলানোর পর বিকল্প ব্যবস্থা বিক্রির চুক্তিতে রাজি হয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ডে সপ্তাহে ৩২৫,০০০ পাউন্ডে চুক্তি করা র‌্যাশফোর্ডের এখানে চুক্তির মেয়াদ এখনও তিন বছর আছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর বয়সে ইউনাটেডে অভিষেকের এ তারকার। এরপর ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাইউনাইটেডদিয়াজনিকোবার্সার‌্যাশফোর্ডলিড স্পোর্টসলিভারপুলস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT