চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন কাজ ছিলনা, তখন কেউ খবরও নেয়নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

একের পর ছবি ফ্লপ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন ববি দেওল। তাকে কেউ কাজে ডাকতেন না। বেকার গৃহবন্দী থাকতেন। শোনা যায়, মাদকেও সেসময় আসক্ত হয়ে পড়েছিলেন। তখনই পাশে পান বলিউড সুপারস্টার সালমান খানের। পরে রেস থ্রি ও হাউসফুল ৪-এর মতো ছবিতে দেখা যায় তাকে।

যদিও ছবিগুলোতে ববির চরিত্রগুলো খুব বড় ছিল না। পাননি খুব একটা ফোকাস। তবে এবার মাত্র ১৫ মিনিটের স্ক্রিন টাইমে মাত করে দিয়েছেন এই অভিনেতা। বলছি বলিউডের সাম্প্রতিক আলোচিত ছবি ‘অ্যানিমেল’ এর কথা। এই ছবির জন্য রণবীরের পাশাপাশি সর্বত্র ববি দেওলের নাম!

১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ দিয়ে ববি দেওল নতুন করে সবার নজর কেড়েছেন। ছবিটি মুক্তির পর ববিও তার আবেগ ধরে রাখতে পারেননি। এক ভিডিওবার্তায় ভেজা চোখে অনুসারীদের ধন্যবাদ জানিয়ে ববি বলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বর অত্যন্ত দয়ালু। এই সিনেমার জন্য আমরা অনেক ভালোবাসা পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।

দীর্ঘ বছর পর ছন্দে ফেরা ববির এই সাফল্য ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশি ছোট ও বড় পর্দার সিনিয়র তারকা মুখদেরও। বলছেন, ঠিকঠাক সুযোগ আর চরিত্র পেলে পুরনোরাও ফিরতে পারেন নিজের সেরাটা নিয়ে!

বাদ যাননি এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজও। নিজের ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন তিনিও।দীর্ঘদিন বাপ্পারাজও অভিনয় থেকে দূরে আছেন। হয়তো ববি দেওলয়ের অনুভূতি অনেকটাই আন্দাজ করতে পারছেন বাপ্পারাজ।

আশি কিংবা নব্বই দশকে এই ‘ব্যর্থ প্রেমের গল্পের সফল এই নায়ক’-এর লাইট ক্যামেরা অ্যাকশনে বুঁদ হয়ে যে ব্যস্ততা ছিল এখন অনেকটাই নেই।

Reneta

বছর পাঁচেক আগে তাকে ‘পোড়ামন ২’ ছবিতে দেখা গিয়েছিলেন। অবশ্য বাপ্পারাজ কদিন আগেও চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, আমি কাজ করতে চাই। কিন্তু যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। কথাটা আরও পাঁচ বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররাই ভালো করছে। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এফডিসি সিনেমাটোগ্রাফি, নির্মাণ এবং কনসেপ্ট সবদিক থেকে পিছিয়ে আছে।

এদিকে, ববি দেওলের একটি ছবি পোস্ট করে বাপ্পারাজ বলেন, “ফিল্মটা এমনই। যখন কাজ ছিলনা, তখন কেউ খবরও নেয়নি। আর এখন সফল হওয়ার পরে সাংবাদিক, ফটোগ্রাফার সবার মুখে, ববি ভাই, ববি ভাই বলে ফেনা উঠে যাচ্ছে! ফিল্ম টা এমনই।”

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অ্যানিমেলববিববি দেওলবাপ্পারাজরণবীরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাবিবুলকে প্রধান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল বিসিবির

মার্চ ২৩, ২০২৬

ফুটপাত দখলকৃত দোকান-রেস্টুরেন্ট সরাতে ডিএমপির নির্দেশ

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার দাবি নাকচ করল ইরান: তেলের দামে ব্যাপক পতন

মার্চ ২৩, ২০২৬

রাস্তায় পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ

মার্চ ২৩, ২০২৬

দেশে তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান না দেওয়ার আহ্বান

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT