তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশিরা। সরকারের পাশাপাশি সাধারণ মানুষও যে যার সামর্থ্য অনুযায়ী পাঠাচ্ছেন উপহার সামগ্রী। বাংলাদেশিদের পাঠানো শীতবস্ত্র কিংবা নিত্যপণ্য প্রতিদিনই পৌঁছে যাচ্ছে ক্ষতিগ্রস্তদের কাছে। সহযোগিতায় এমন সাড়া পেয়ে আবেগাপ্লুত তুরস্কের উন্নয়ন সংস্থা টিকা’র কর্মকর্তারা।







