ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজামুখী ত্রানবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন মানবাধিকারর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম।
তিনি জানান, প্রধানমন্ত্রী এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এ অভিযানে যাত্রার সম্ভাব্য তারিখ ১২ এপ্রিল।







