মনজুরুল আলম: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।
শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় বিমান হামলা চালালে সেখানে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন নিজাম।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, জীবিকার তাগিদে গত ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে।








