চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

মনজুরুল আলমমনজুরুল আলম
২:০০ অপরাহ্ন ০১, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আল আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান আহমদ এর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে আল আমিন এর বিয়ে হয়েছে। তিনি পেশায় একজন কৃষক। শুক্রবার সন্ধ্যায় তাদের একটি গরু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। সেই গরুটিকে আনতে আল আমিন সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তার ওপর গুলি ছুড়ে। পরে বিএসএফ সদস্যরা আহত অবস্থায় আল আমিনকে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারর দ্রুত সময়ের মধ্যে আল আমিনের মরদেহ ফেরত চায়।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

তিনি আরও জানান, বিজিবি বিএসএফ উচ্চপর্যে আলোচনা চলছে। পতাকা বৈঠকের একটি সময় নির্ধারণ করে মরদেহ হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কসবা সীমান্তবিএসএফের গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬

অপহরণের ভুয়া নাটক, বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT